Posts

মনসা মঙ্গল বিজয় গুপ্ত

🆔মনসামঙ্গল  (নরখন্ড ১৪৮৪-৮৫) _____________________________ মনসামঙ্গল বা পদ্মাপু্রাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যেরমঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অপর দুই প্রধান কাব্য চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের তুলনায় মনসামঙ্গল প্রাচীনতর।এই কাব্যের আদি কবি কানাহরি দত্ত সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর শেষ বা চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে বর্তমান ছিলেন। অনুমিত হয়, মনসামঙ্গল কাব্যের উৎপত্তি পশ্চিমবঙ্গের রাঢ় অথবা বিহার অঞ্চলে। পরে পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গেও এই কাব্যের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। অসিতকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "বাংলা দেশের নানা অঞ্চলে বহু মনসামঙ্গল কাব্য পাওয়া গিয়েছে, তন্মধ্যে পশ্চিমবঙ্গের কাব্যগুলি ‘মনসামঙ্গল’ ও পূর্ববঙ্গে প্রায়শই ‘পদ্মাপুরাণ’ নামে পরিচিত।" 🆔বিজয় গুপ্ত :- ____________ "রাজার পালনে প্রজা সুখে ভুঞ্জে নিত। মুল্লুক ফতেয়াবাদ বাঙ্গরোড়া-তক্সিম।। পশ্চিমে ঘাঘর নদী পূর্বে ঘণ্ডেশ্বর। মধ্যে ফুল্লশ্রী গ্রাম পণ্ডিত নগর।।" --- কাব্যের সূচনায় কবিকৃত এই আত্মকাহিনী থেকে জানা যায়, কবির নিবাস ছিল ফুল্লশ্রী গ্রামে (বর্তমান বাংলাদেশের বাখরগঞ্জ জ...
🆔কবিতা ♣বিষ্ণু দে 📗স্মৃতি সত্তা ভবিষ্যৎ জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত কবি, লেখক এবং চলচ্চিত্র সমালোচক। তিনি ১৯৭১ সালে তাঁর ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ বইটির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন । ✔"স্মৃতি সত্তা ভবিষ্যৎ" (১৯৬৩/১৩৭০) ১৩৬৫ বঙ্গাব্দে সাহিত্য পত্র পত্রিকা  বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। ✏"স্মৃতি সত্তা ভবিষ্যৎ" হল বিষ্ণু দের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। আশাহীন যান্ত্রিক জীবনের ভয়ঙ্কর চিত্র পরিস্ফুট হয়েছে এই কাব্যগ্রন্থে। আধুনিক জীবনকে কবির "নরক" বলে মনে হয়েছে --- 'বাঁচবার আশা নেই, বাঁচবার ভাষা নেই সেখানে মড়ক অবিরত সেখানে কান্নার সুর একঘেয়ে নির্জলা আকালে মরমে পশে না আর, সেখানে কান্নাই মৃত কারণ কারোর কোনো আশা নেই অথবা তা এত কম যে কোনো নিরাশা নেই। চৈতন্যে মড়ক।' ✏আমাদের জীবনের অতীত, বর্তমান, আর ভবিষ্যৎ নিয়েই হল "স্মৃতি সত্তা ভবিষ্যৎ"। কবি তাঁর আত্মসত্তার অন্বেষণ করেছেন বারে বারে এই কাব্যে। গ্রিক পুরাণ কাহিনী বিবৃত হয়েছে "অয়রিডিকে" কবিতায়। কবি চন্ডীদাসকে স্মরণ করে লিখেছেন "নান্নুরে" কবিতা। কবি ...
বিদ্যাপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর :- __________________________________ ১) কার অনুরোধে বিদ্যাপতি কাব্যচর্চা শুরু করেন? উঃ দেবসিংহ। ২)বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী কোন রাজার রাজ সভায় থাকাকালীন রচনা করেন? উঃ শিবসিংহ। ৩) বিদ্যাপতির মেয়ের নাম কি? উঃ দুল্লহি/ দুলহা। ৪) বিদ্যাপতি ভারতীয় সাহিত্য ভান্ডারের কোন কোন গ্রন্থ থেকে ঋণ গ্রহণ করেছেন? উঃ গাথাসপ্তশতী, অমরুশতক, শৃঙ্গারতিলক, শৃঙ্গারশতক প্রভৃতি। ৫) বিদ্যাপতির পদে উল্লিখিত মুসলমান রাজার নাম কী? উঃ নুসরৎ শাহ। ৬) বিদ্যাপতির কোন সংস্কৃত  গ্রন্থের প্রভাব আজও বর্তমান? উঃ দুর্গাভক্তিতরঙ্গিনী। ৭) 'বিদ্যাপতিগোষ্ঠী'  এই বইটি কার লেখা? উঃ সুকুমার সেন। ৮) বিদ্যাপতি মিথিলার কোন রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন ? উঃ কামেশ্বর। ৯)বিদ্যাপতি কোন্ রানীর গুনমুগ্ধ ছিলেন ? উঃ লছিমা দেবীর । ১০)  বিদ্যাপতি কত জন রাজার পৃষ্ঠপোষকতা পান? উঃ ৬ জন রাজা ও এক জন রানীর। মোট ৭ জনের। ১১) বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলী কে বলেন? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। ১২)  বিদ্যাপতিকে 'মৈথিল কোকিল' আখ্যায়িত করেন কে?  উঃ রাজকৃষ্ণ ...

বিদ্যাপতি মৈথিল কোকিল

 বিদ্যাপতি  মৈথিল কোকিল' 🆔 নাম : বিদ্যাপতি   🏠পিতা : গণপতি ঠাকুর  🏠পিতামহ : জয় দত্ত 🎓কৌলিক উপাধি : ঠক্কর বা ঠাকুর 🏡জন্ম : বিহারের দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিসফী গ্রামে। 🏪  নিবাস : মিথিলা  ✏আবির্ভাব :  চতুর্দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। ( ১৩৫৮/ ১৩৪৭/ ১৩৮০/ ১৩৯০ -  নানা মতান্তর রয়েছে) 👫  বিবাহ : দুটি, পত্নীদের নাম জানা যায় না।   👩কন্যা : দুলহা  👨 পুত্র : হরপতি,  নরপতি ও বাচ্যপতি  👱 পুত্রবধূ : চন্দ্রকলা   👳উপাসক : বিদ্যাপতি শৈব ছিলেন,কারো কারো মতে তিনি পঞ্চোপাসক (শৈব, গাণপত্য, বৈষ্ণব, শাক্ত, সৌর) ছিলেন।  🎓 উপাধি : মৈথিল কোকিল, কবি সার্বভৌম,  অভিনব জয়দেব।   ♣তিরোধান : গঙ্গাতটে । (১৪৪৮/ ১৪৫৬/ ১৪৬০ - মতান্তর রয়েছে)। মোটামুটি পঞ্চদশ শতকের প্রথমার্ধের কিছু পর পর্যন্ত জীবিত ছিলেন।   ✏পৃষ্ঠপোষক রাজা ও তাঁদের রাজত্বকালে লিখিত রচনা : ✍️  কীর্তিসিংহ- 'কীর্তিলতা' ✍️  দেবসিংহ- 'ভূ-পরিক্রমা' ✍️  শিবসিংহ -' কীর্তিপতাকা' ✍️  পুরাদিত...

ভারতীয় পাশ্চাত্য কাব্য তত্ত্ব

Image
ভারতীয় পাশ্চাত্য কাব্য তত্ত্ব :- ____________________________ কয়েকটি পরিচিত কাব্যসংজ্ঞা দিয়ে আরম্ভ করা যাক। প্রথম দিকের আলংকারিকদের মধ্যে ১)অষ্টম শতকে :- ✏'বামন' তাঁর 'কাব্যলংকার'গ্রন্থে কাব্যের সংজ্ঞা নিরূপণ করেছেন: 💌 রীতিরাত্মা কাব্যস্য–কাব্যের আত্মা হল রীতি।’ ২)নবম শতকে :- ✏'আনন্দবর্ধন' তাঁর 'ধ্বন্যালোক'-এ বললেন: ‘ 💌কাব্যসাত্মা ধ্বনিঃ–কাব্যের আত্মা হল ধ্বনি। ৩)দশম শতকে:- ✏' কুন্তক 'তাঁর 'বক্রোক্তিজীবিত'-এ বলছেন: 💌 ‘বক্রোক্তিঃ কাব্যজীবিতম–বক্রোক্তিই কাব্যের প্রাণ।’ ৪) ওই যুগেরই (দশম শতকে ):- ✏ 'ক্ষেমেন্দ্র' তাঁর 'ঔচিতাবিচারচর্চা'গ্রন্থে বলছেন:  💌‘ঔচিত্যং রসসিদ্ধস্য স্থিরং কাব্যস্য জীবিতম—- রসসিদ্ধ কাব্যের স্থির প্রাণ হল ঔচিত্য।’ ৫) চতুর্দশ শতকে :- ✏'বিশ্বনাথ' তাঁর 'সাহিত্যাদর্পণ' গ্রন্থে বললেন: 💌 ‘বাক্যং রসাত্মকং কাব্যম–-রসাত্মক বাক্যই হল কাব্য।’ ৬) সপ্তদশ শতকে:- ✏তার অনেক পরে সপ্তদশ শতকে শেষ উল্লেখযোগ্য। ✏ আলংকারিক 'জগন্নাথ' তাঁর 'রসগঙ্গা...

"তত্ত্ববোধিনী পত্রিকা"

        "তত্ত্ববোধিনী পত্রিকা"              মহর্ষি দেবেন্দ্রনাথ। 1)তত্ত্ববোধিনী পত্রিকা'র সম্পাদক নির্বাচনের জন্য পরীক্ষা কে নিয়েছিল? উত্তর :- মহর্ষি দেবেন্দ্রনাথ। 2) তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম সম্পাদক কে ? উত্তর :- অক্ষয়কুমার দত্ত। 3)' তত্ত্ববোধিনী সভা' প্রতিষ্ঠা কে করেন? উত্তর :- মহর্ষি দেবেন্দ্রনাথ। 4)  তত্ত্ববোধিনী সভা' প্রতিষ্ঠা হয় কত খ্রিষ্টাব্দে? উত্তর :- ১৮৩৯ 5)কত  বছর পর 'তত্ত্ববোধিনী সভা'র মুখপত্র হিসাবে ‘তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রকাশিত হয়? উত্তর :- চার বছর 6)কোন কোন  মূল আদর্শ তুলে ধরতেই পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত হয় ? উত্তর :- হিন্দুধর্মের পৌত্তলিক প্রথা, অবতার তত্ত্ব ও ভাবাবেগকে নিন্দা করে ব্রাহ্মধর্মের মূল আদর্শ তুলে ধরতেই পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত হয়। 7) 'তত্ত্ববোধিনী পত্রিকা'র সদ্য ভারপ্রাপ্ত সম্পাদক অক্ষয়কুমার দত্তের প্রথমে পারিশ্রমিক ছিল কত টাকা? উত্তর :- ৩৯ টাকা 8) সম্পাদক অক্ষয়কুমার দত্তের  দক্ষ পরিচালনার জন্য তার বেতন কত ব...

প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পের বাইরের দিক :

Image
প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বাইরের দিক :- ____________________________ প্রভাতকুমার . মুখোপ্যাধ্যায় "শ্রেষ্ঠ গল্প" র ভূমিকা র লেখক কে? উত্তর :- জগদীশ ভট্টাচার্য কুড়ানো মেয়ে' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর :-ভারতী পত্রিকায় কুড়ানো মেয়ে  গল্পগ্রন্থের প্রকাশ কাল কত? উত্তর :- ১৩০৬ আষাঢ় সংখ্যায় । প্রভাতকুমার মুখোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি উত্তর :- কুড়ানো মেয়ে কুড়ানো মেয়ে' কোন গল্পগ্রন্থের অন্তর্গত উত্তর :-  প্রথমে পত্রিকাতে প্রকাশিত হয় ।পরে নবকথা গল্প সংকলনে স্থান পায় ১৩০৬ কার্তিক সংখ্যায় । কুড়ানো মেয়ে ' গল্পে কার কোন নাটকের উল্লেখ রয়েছে ? উত্তর :- দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো ____________________________ বিবাহের বিজ্ঞাপন কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর :- প্রবাসী বিবাহের বিঞ্জাপন গল্পের প্রকাশ কাল কত? উত্তর :- বৈশাখ ১৩১১ বিবাহের বিজ্ঞাপন কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর :- দেশী ও বিলাতী বিবাহের বিজ্ঞাপন গল্পে কোন মাসের কথা উল্লেখ আছে? উত্তর :-বৈশাখ ' বিবাহের বিজ্ঞাপন ' গল্পে মোট কয়টি পরিচ্ছেদ আছে...

নরেন্দ্রনাথ মিত্রের গল্পের বাইরের দিক:-

Image
নরেন্দ্রনাথ মিত্রের গল্পের বাইরের দিক:- ____________________________ ১)রস গল্পের লেখক কে? উত্তর :- নরেন্দ্রনাথ মিত্র ২)রস গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ? উত্তর :-চতুরঙ্গ পত্রিকায় । ৩)রস গল্পটি কত সালে পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর :- ১৯৪৭ সাল ৪)পরে গল্পটি কোন গল্প সংকলনে স্থান পায়? উত্তর :- চড়াই-উৎরাই গল্প সংকলনে ৫)রস গল্পটি প্রথম ইংরেজি অনুবাদ করেন কে? উত্তর :- লীলা রায় ৬)রস গল্পটির পটভূমি কোন স্থান? উত্তর :- পূর্ব বঙ্গের। লেখকের গ্রামের । ৭)কার কার চরিত্রের সংযোজন বিয়োজন হয়েছে গল্পটিতে? উত্তর :- রস গল্পে মোতালেফ -মাজু খাতুন- ফুলবানু তিনটি চরিত্রের সংযোজন -বিয়োজন  মধ্যে দিয়েই গল্পটি গড়ে উঠে। ৮)রস গল্পটি চলচ্চিত্রায়ন হয়ছে কত সালে? উত্তর :- ১৯৭৩ ৯) রস গল্পটি হিন্দি  চলচ্চিত্রায়নের  নাম কি? উত্তর :- সওদাগর ১০)মোতালেফ চরিত্রে কে অভিনয় করেন? উত্তর :- অমিতাভ বচ্চন । ____________________________ ১)চোর গল্পের লেখক নাম কি? উত্তর :- নরেন্দ্রনাথ মিত্র ২)চোর গল্পটি কোন পত্রিকার প্রকাশিত হয়? উত্তর :- বসুমতীপত্রিকায় ৩) চোর গল্পটি কত সালে ...

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 🅱🅱🅱🅱🅱 বাংলা সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান:- 🅱🅱🅱🅱🅱 ♣জন্ম :-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর (বাংলা ১২২৭ বঙ্গাব্দের ১২ আশ্বিন, মঙ্গলবার) বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ♨ডাক নাম:-বিদ্যাসাগর, দয়ারসাগর, স্বাক্ষর      করতেন 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে। 👪 পিতামাতা:-ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী ♠ প্রধান স্মৃতিস্তম্ভ:-বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর সেতু। ♥ দাম্পত্য সঙ্গী:-দীনময়ী দেবী। ♥সন্তান:-নারায়ণচন্দ্র বিদ্যারত্ন। 📓অনুবাদ মূলক রচনা :- *******************************      (১)  বেতাল পঞ্চবিংশতি(১৮৪৭)/ হিন্দি বেতাল পচ্চীসীর অনুবাদ । (২) বাঙ্গালার ইতিহাস (১৮৪৮)/ মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল (৩) জীবনচরিত(১৮৪৯)/ উইলিয়াম ও রবার্ট চেম্বার্স রচিত খ্যাতিমান ইংরেজ মনীষীদের জীবনী অবলম্বনে (৪) বোধোদয়(১৮৫১)/ রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে (৫) শকুন্তলা(১৮৫৪)/ কালিদাসের অভিজ্ঞানশকুন্তলম্ অবলম্বনে (৬)  কথামালা (১৮৫৬) / ঈশপেরকা...

রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:-

রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:- ____________________________ “গোরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল। দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হল।” টেকনিক ব্যাখ্যা: - ১.গোরা  (১৯১০) ২.শেষের কবিতা (১৯২৯) ৩.চার অধ্যায়(১৯৩৪)  ৪.চতুরঙ্গ (১৯১৫) ৫.চোখের বালি (১৯০৩) ৬.দুই বোন (১৯৩৩) ৭.মালঞ্চ (১৯৩৪) ৮.রার্জষি (১৮৮৭) ৯.ঘরের বাইরে (১৯১৫) ১০.যোগাযোগ (১৯২৯) ১১.বৌঠাকুররানীর হাট (১৮৮৩) ১২.নৌকাডুবি (১৯০৬) বিকল্প টেকনিক________ "বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করল।" টেকনিক ব্যাখ্যা: ______ ১. বৌয়ের— বৌঠাকুরানীর হাট ২. চোখের— চোখের বালি ৩. চার— চার অধ্যায় ৪. নৌকাডুবি— নৌকাডুবি ৫. দুই বোন— দুই বোন ৬. করুনা— করুনা ৭. শেষে— শেষের কবিতা ৮. চতুর— চতুরঙ্গ ৯. রাজর্ষি— রাজর্ষি ১০. গোরা— গোরা ১১. ঘরেবাইরে— ঘরেবাইরে ১২. যোগাযোগ-যোগাযোগ তথ্য সূত্র :- @বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিতকুমার বন্দোপ...

আরন্যক প্রশ্ন উত্তর :-

আরন্যক প্রশ্ন উত্তর :- বিশ্ব নাথ মাহাত রাঁচি বিশ্ব বিদ্যালয় ডোরান্ডা কলেজ -----------প্রথম পরিচ্ছেদ--------------------- প্রশ্ন :-আরণ্যক উপন্যাসের কথকের নামকি ছিল ? উত্তর:- সত্যচরণ প্রশ্ন :- উপন্যাস এর শুরুতে কথক কত বছর আগের কথা বলে জানিয়েছেন ? উত্তর:- 15 -16 বছর । প্রশ্ন :- সত্যচরণ কি পাস করে কোথায় অবস্থান করছিল ? উত্তর বি. এ পাস। কলিকাতায় । প্রশ্ন :-মেসে চাকরের নাম কি ছিল? উত্তর:- জগন্নাথ। প্রশ্ন :- ম্যানেজার তাগাদার চিঠিতে কত টাকা দেয়ার কথা বলেছিল? আর কথক এর কাছে কত টাকা ছিল ? উত্তর:- 10 টাকা । 2 টাকা আর কয়েক আনা পয়সা । প্রশ্ন :- কথকের মেসে কত মাসের টাকা বাকি ছিল? উত্তর:- দুমাসের। প্রশ্ন :-কোন ময়রার দোকানে অনেক নতুন খাবার থালায় সাজানো ছিল ?উত্তর :-অভয় ময়রার । প্রশ্ন :-সত্যচরণ কলিকাতায় কোন স্কুলে চাকরি করতো ? উত্তর:- জোড়াসাঁকো স্কুলে। প্রশ্ন :- কত বছর হল সে চাকরি ছেড়েছে ? উত্তর:- এক বছর । প্রশ্ন:- হঠাৎ পথে কার সঙ্গে সত্যচরণ এর দেখা হয়েছিল? সে আর সত্য়চরন কোথায় এক সঙ্গে থাকতো ? উত্তর :- সতীশ এর সাথে। হিন্দু হোস্টেল। প্রশ্ন:- সতীশ বর্তমানে কি করে ...

নীলদর্পণ নাটক

Image
         ♠নীলদর্পণ নাটক♠ বাংলার স্বাধীনতা সূয অস্তমিত হওয়ার শতবর্ষ পেরিয়ে গেছে। সময়কাল ১৮৬০ ইং। বের হয় 'নীল দর্পণ' নাটক। প্রথমে নাম ছিল "নীল দর্পনং নাটকং'। দীনবন্ধু মিত্রের পরিবর্তে ছদ্মনামে বেরিয়েছিল বইটি। স্বাদেশিকতা, নীল বিদ্রোহ ও সমসাময়িক বাংলার সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে লেখা এ বইটি পরবর্তীতে ১৮৬১ ইং সনে "Nill Durpan,Or the indigo planting miror" নামে ইংরেজিতে অনূদিত হয়,প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লঙ। এবং লেখক By a native নাটকের ভূমিকায় নাট্যকারের নাম "কৎচিৎ পথিকস্য" নাটকটি ১৮৭২ সালে ই ডিসেম্বর National theatre এ প্রথম অভিনিত হয় । ♣জেনে রাখা ভালো, ******************************* ১। এটিই প্রথম বাংলা নাটক,যা ইংরেজীতে অনূদিত হয়। ২। কোন বিদেশী প্রকাশক দ্বারা প্রকাশিত কোন বাংলা বইয়ের নামও "নীল দর্পন"। ৩। বিদেশী পত্রিকায় প্রথম কোন বাংলা বইয়ের উপর সমালোচনামূলক প্রবন্ধ প্রকাশিত হওয়ার দাবিদারও এই বইটি। এই বইটির ইংরেজি অনুবাদ ইংল্যান্ডে প্রকাশিত হওয়ার পর এবং দেশ বিদেশে নীলকরদের বিরুদ্ধে প্রবল আন্দোলন ও...

জাগরী রহস্য

Image
              #জাগরী_রহস্য ভাগলপুর সেন্ট্রাল জেলের ঠান্ডা মেঝেতে বসে ঘাড় গুঁজে একমনে কী যেন লিখে চলেছেন এক বন্দি। যে সে বন্দি নন, রাজবন্দি। জেলের ভেতরেও তিনি কড়া নজরদারিতে থাকেন। আগে একবার দলবল নিয়ে জেল ভেঙে পালাবার চেষ্টা করেছিলেন। পারেননি। সেই স্মৃতি ঘাড়ের পাশে পুলিশের রুলের মোটা দাগ নিয়ে জেগে। কয়েক দিন আগেই তিনি জেল সুপারিন্টেন্ডেন্টের কাছে আর্জি জানিয়েছেন তাঁকে যেন কোনও একটি ‘টি সেলে’ পাঠিয়ে দেওয়া হয়। শুনে সুপারিন্টেন্ডেন্টের মাথায় হাত! এই বন্দি বলে কি! টি সেলগুলোতে রাখা হয় খতরনাক বন্দিদের। ছোট্ট খুপরি, একা একা থাকা। আলো বাতাস ঢোকে না বললেই চলে। সেখানে কেউ সাধ করে ঢুকতে চায়? সুপারিন্টেন্ডেন্ট জিজ্ঞাসাই করে ফেললেন, ‘‘বলেন কী মশাই! ওখানে কেন?’’ বন্দির উত্তর, ‘‘একা থাকলে লেখাপড়ার কাজটা ভাল হয়।’’ ‘‘বেশ, ব্যবস্থা করছি তাহলে।’’ ব্যবস্থা হল। আর ওই টি-সেলে বসেই রুল টানা খাতায় লেড পেন্সিলে লেখা হল এক উপন্যাস, যার নাম জাগরী। লেখক ‘ভাদুড়ীজি’। সতীনাথ ভাদুড়ী। সময়টা ১৯৪২। গোটা ভারতবর্ষ তখন গাঁধীজির ভারত ছাড় আন্দোলনের জ্বরে কাঁপছে।  ...

আরণ্যক

Image
                 ♣আরণ্যক♣ বিভূতিভূষণের কাহিনীবয়নের পরিচিত গতির কিঞ্চিৎ বাইরে অবস্থান আরণ্যক-এর গল্পপ্রক্ষেপণ ও পরিবেশনশৈলী; অরণ্যরহস্য এবং অরণ্যবিনাশের কাহিনীর অন্তরালে বিপন্ন-অপরাধী শিল্পী যেন আঁকছেন সভ্যতার আগ্রাসনের ছবি। উপন্যাসে বিবৃত প্রকৃতিচরাচরের শান্ত-স্নিগ্ধতা বিপুল বিশ্বব্যাপী নাস্তির বিপরীতে মহাকালাশ্রয়ী চৈতন্যে দীক্ষার প্রান্তরে হাতছানি দিয়ে ডাকে; যে আহ্বান পার্থিব প্রাপ্তি-অপ্রাপ্তির চিন্তালোকের অন্ধকার থেকে অনেক দূরে এগিয়ে যেতে শক্তি যোগায়। কথাশিল্পী বিভূতির জীবনদর্শন এবং শিল্পাদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে থাকে জগৎকে-জীবনকে দেখবার বিশেষ দৃষ্টিভঙ্গি। ১৭ মে ১৯৪৩ সালে লেখা তাঁরই ডায়েরি থেকে আমরা জানতে পারি । আরণ্যক উপন্যাসের পরিপ্রেক্ষিত, পরিসর-প্রাসঙ্গিকতা ও ধরন সম্বন্ধে লেখক কাহিনী আরম্ভের আগেই জানাচ্ছেন: ‘মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নাই। অরণ্য আছে দূর দেশে, যেখানে পতিত-পক্ব জম্বুফলের গন্ধে গোদাবরী-তীরের বাতাস ভারাক্রান্ত হইয়া ওঠে, ‘আরণ্যক’ সেই কল্পনালোকের বিবরণ। ই...

সাহিত্যে ও রচয়িতা

Image
#সাহিত্য_ও_রচয়িতা  া ১। পুতুল নাচের ইতিকথা- মানিক বন্দ্যোপাধ্যায় ২। পথের পাঁচালি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৩। লোটা কম্বল- সঞ্জীব চট্টোপাধ্যায় ৪। পদ্মা নদীর মাঝি- মানিক বন্দ্যোপাধ্যায় ৫। দিবারাত্রির কাব্য- মানিক বন্দ্যোপাধ্যায় ৬। কবি- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ৭। আরন্যক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৮। চরিত্রহীন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ৯। লালশালু- সৈয়দ ওয়ালীউল্লাহ ১০। অপরাজিত - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১১। শ্রীকান্ত -শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১২। চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুর ১৩। গণদেবতা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৪। আলালের ঘরের দুলাল- প্যারিচাঁদ মিত্র ১৫। হুতোম পেঁচার নকশা- কালী প্রসন্ন সিংহ ১৬। দৃষ্টিপ্রদীপ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৭। আরোগ্য নিকেতন- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৮। গঙ্গা- সমরেশ বসু ১৯। মা- আনিসুল হক ২০। আট কুঠরি নয় দরজা- সমরেশ মজুমদার ২১। কড়ি দিয়ে কিনলাম- বিমল মিত্র ২২। উত্তরাধিকার- সমরেশ মজুমদার ২৩। কালবেলা- সমরেশ মজুমদার ২৪। কৃষ্ণকান্তের উইল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২৫। সাতকাহন- সমরেশ মজুমদার ২৬। গর্ভধারিণী - সমরেশ মজুমদার ২৭। পূর্ব-পশ্চিম- সুনীল গঙ্গোপাধ্...

প্রমথ চৌধুরী বিষয়ে যে প্রশ্ন গুলো সব চেয়ে বেশি আসেঃ-

Image
প্রমথ চৌধুরী বিষয়ে যে প্রশ্ন গুলো সব চেয়ে বেশি আসেঃ- *******************************    ♣প্রমথ চৌধুরী♣ জন্ম : ১৮৬৯ খ্রি. মৃত্যু : ১৯৪৬ খ্রি. প্রশ্ন : প্রমথ চৌধুরী কবে, কোথায় জন্ম গ্রহণ করন? উত্তর : যশোরে (১৮৬৯-১৯৪৬)। প্রশ্ন : বীরবল কোন লেখকের ছদ্মনাম? উত্তর : প্রমথ চৌধুরীর। প্রশ্ন : বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে? উত্তর : প্রমথ চৌধরী। প্রশ্ন : চলিত রীতিতে রচিত তাঁর গদ্য রচনা কোনটি? উত্তর : বীরবলের হালখাতা (১৯০২)। প্রশ্ন : তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর : সবুজপত্র (১৯১৪)। প্রশ্ন :তিনি প্রাচ্য সাহিত্যে খ্যাত কেন? উত্তর : ইটালীয় সনেটের বিশেষ প্রয়োগের কারণে। প্রশ্ন : তাঁর রচিত গল্প গ্রন্থগুলোর নাম কী? উত্তর : চার ইয়ারী কথা (১৯১৬); আহুতি; নীললোহিত ও গল্প সংগ্রহ। প্রশ্ন : তিনি আর কোন পত্রিকায় সম্পাদনা করেন? উত্তর : বিশ্ব ভারতী। প্রশ্ন : রবীন্দ্রনাথের সাথে তাঁর সর্ম্পক কী? উত্তর : রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথের কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেন প্রমথ চৌধরী। প্রশ্ন : ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর : সবুজপত্...

প্রায় একই নামের বাংলা সাহিত্যকর্মসমূহ

Image
  প্রায় একই নামের বাংলা সাহিত্যকর্মসমূহ ******************************* ১]শেষ লেখা (কাব্য) – রবীন্দ্রনাথ ঠাকুর ২]শেষ প্রশ্ন (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ৩]শেষের পরিচয় (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ৪]শেষ বিকেলের মেয়ে (উপন্যাস)- জহির রায়হান ৫]শেষ পাণ্ডুলিপি (উপন্যাস) – বুদ্ধদেব বসু ৬]শেষের কবিতা (উপন্যাস) – রবীন্দ্রনাথ ঠাকুর ৭]শেষ সপ্তক – রবীন্দ্রনাথ ঠাকুর ১]দেনাপাওনা( ছোটগল্প) : রবীন্দ্রনাধ ঠাকুর। ২]দেনাপাওনা(উপন্যাস): শরৎচন্দ্র ১]অন্নদামঙ্গল(কাব্য)- ভারতচন্দ্র রায় গুণাকর ২]সারদামঙ্গল(কাব্য)- বিহারীলাল চক্রবর্তী ৩]মনসামঙ্গল(কাব্য)- কানাহারি দত্ত ৪]কালিকামঙ্গল(কাব্য)- রাম প্রসাদ সেন ১]গীতাঞ্জলি (কাব্য)- রবীন্দ্রনাথ ঠাকুর ২]গীতবিতান (সঙ্গীত গ্রন্থ)- রবীন্দ্রনাথ ঠাকুর ৩]গীতালি ( সঙ্গীত গ্রন্থ)- রবীন্দ্রনাথ ঠাকুর ৪]গীতিগুচ্ছ (কাব্য)- সুকান্ত ভট্টাচার্য ১]মানচিত্র(কবিতা): অালাউদ্দিন অাল অাজাদ। ২]মানচিত্র(নাটক): অানিস চৌধুরী। ১]মৃত্যুক্ষুধা(উপন্যাস): নজরুল ২]জীবনক্ষুধা (উপন্যাস): অাবুল মনসুর অাহমেদ ১]জননী(উপন্যাস): মানিক বন্দ্যোপাধ্যায়। ২]...

বিভূতিভূষণের উৎসর্গীকৃত গ্রন্থ ও সাল

♣বিভূতিভূষণের উৎসর্গীকৃত গ্রন্থ ও সাল:- ******************************* 1)পথের পাঁচালী -(1955)পিতৃদেব- কে । 2)অপরাজিত -(1956) মাতৃদেবী-কে । 3)আরণ্যক -( 1939) গৌরীদেবী-কে । 4) চাঁদের পাহাড় -( 1937) খুকু - কে । 5) আদর্শ হিন্দু হোটেল - ( 1940) নুটুবিহারী বন্দ্যোপাধ্যায় কে। 6)বিপিনের সংসার - ( 1941) চারুচন্দ্র মুখোপাধ্যায় - কে । 7)দেবযান -( 1944) ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়-কে । 8)কেদার রাজা -( 1945)  নীরদরঞ্জন দাশগুপ্ত - কে । 9) ইছামতী - ( 1950) রমা বন্দ্যোপাধ্যায় - কে । তথ্য সূত্র :- 1) বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত - অসিত বন্দ্যোপাধ্যায়। 2) বাংলা উপন্যাসের কালান্তর - সরোজ বন্দ্যোপাধ্যায় । 3)বিভূতি প্রসঙ্গ - গৌতম মুখোপাধ্যায়  তথ্য সংগ্রহ বিশ্ব নাথ মাহাত সাকসেস বাংলা ##বিভূতিভূষণের সৃষ্ট উল্লেখযোগ্য চরিত্র সমূহ ******************************* *অপু, দুর্গা, সর্বজয়া, হরিহর, ইন্দির ঠাকরুণ ="পথের পাঁচালী" । *জিতু, সীতা = "দৃষ্টিপ্রদীপ" । * সত্যচরণ, ভানুমতী, মঞ্চী, কুন্তা, রাজু পাঁড়ে, গনোরি তেওয়ারী,দোবরু পান্না ="আরণ্যক...

ফিল্মফেয়ার শ্রেষ্ঠ গল্প পুরস্কার

♣ফিল্মফেয়ার শ্রেষ্ঠ গল্প পুরস্কার♣ ******************************* ♠১৯৫৫-১৯৭০♠ ******************************* ১]মুখরাম শর্মা (১৯৫৫) ২]রাজিন্দর সিং বেদী (১৯৫৬) ৩]অমিয় চক্রবর্তী (১৯৫৭) ৪]আখতার মির্জা (১৯৫৮) ৫]মুখরাম শর্মা (১৯৫৯) ৬]সুবোধ ঘোষ (১৯৬০) ৭]রুবি সেন (১৯৬১) ৮]সি. ভি. শ্রীধর (১৯৬২) ৯]কে.পি. কোট্টারাকারা (১৯৬৩) ১০]জরাসন্ধ (১৯৬৪) ১১]বান ভট্ট (১৯৬৫) ১২]আখতার মির্জা (১৯৬৬) ১৪]আর. কে. নারায়ণ(১৯৬৭) ১৫]মনোজ কুমার (১৯৬৮) ১৬]শচীন ভৌমিক (১৯৬৯) ১৭]বসন্ত শঙ্কর কানেতকার (১৯৭০) ♠১৯৭১-১৯৯০♠ ******************************* ১]চন্দ্রকান্ত কাকোদকর (১৯৭১) ২]ঋষিকেশ মুখোপাধ্যায় (১৯৭২) ৩]বাসু ভট্টাচার্য্য (১৯৭৩) ৪]সেলিম-জাভেদ (১৯৭৪) ৫]কাইফি আজমি, ইসমাত চুঘতাই (১৯৭৫) ৬]সেলিম-জাভেদ (১৯৭৬) ৭]বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৯৭৭) ৮]শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৭৮) ৯]দীনেশ ঠাকুর (১৯৭৯) ১০]শঙ্কর শেষ (১৯৮০) ১১]বিজয় তেন্ডুলকর (১৯৮১) ১২]চেতন আনন্দ (১৯৮২) ১৩]সমরেশ বসু (১৯৮৩) ১৪]এস. ডি. পালোয়াকার (১৯৮৪) ১৫]মহেশ ভাট (১৯৮৫) ১৬]আলীম মাসরুর (১৯৮৬) ১৭]**পুরস্কার প্রদান করা হয়নি (...

শঙ্খ ঘোষের সাল ও পুরস্কার

শঙ্খ ঘোষ(৬ ফেব্রুয়ারি ১৯৩২):- ******************************* একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। তাঁর প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ।   ♣সাল ও পুরস্কার:- ********************************** ♠১৯৭৭ খ্রিঃ "মূর্খ বড়, সামাজিক নয়" নরসিংহ দাস পুরস্কার। ♠১৯৭৭ খ্রিঃ "বাবরের প্রার্থনা" র জন্য সাহিত্য একাদেমি পুরস্কার। ♠১৯৮৯ খ্রিঃ "ধুম লেগেছে হৃদকমলে" রবীন্দ্র পুরস্কার। ♠সরস্বতী পুরস্কার "গন্ধর্ব কবিতাগুচ্ছ" ♠১৯৯৯ খ্রিঃ "রক্তকল্যাণ" অনুবাদের জন্য সাহিত্য একাদেমি পুরস্কার। ♠১৯৯৯ খ্রিঃ বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম পুরস্কার ♠২০১১ খ্রিঃ ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার। ♠২০১৬ খ্রিঃ জ্ঞানপীঠ পুরস্কার। তথ্য সংগ্রহ :- বিশ্ব নাথ মাহাত সাকসেস বাংলা